ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় ৯ জনের নামে ভাইয়ের মামলা

ads

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। বুধবার (২৯ এপ্রিল) নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন।


তিনি জানান, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে বিরোধ চলছিলো টিটনের। তবে এ হত্যাকাণ্ডে তারই ভগ্নিপতি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন তিনি।


পুলিশ বলছে, দীর্ঘ সময় কারাগারে থেকে কিছুদিন আগেই জামিনে মুক্তি পান টিটন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের ধরতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তারা। নিহত নঈম আহমেদ টিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ২০১৪ সালের চাঞ্চল্যকর বাবর এলাহী হত্যাকাণ্ড।  


উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার দুই নম্বরে ছিল টিটনের নাম। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে এলোপাতাড়ি গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

ads
ads
ads

Our Facebook Page